• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ভর্তুকীতে কম্বাইন হারভেস্টার বিতরণ

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০ শতাংশ ভর্তুকীতে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কম্বাইন হারভেস্টার বিতরণের আয়োজন করে। সরকারি উন্নয়ন সহায়তার আওতায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় একজন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে কম্বাইন হারভেস্টারের চাবি কৃষক উমর ফারুকের হাতে তুলে দেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কাশেম, মোশরফ হোসেন, হামিমুল হক সোহাগ, কাউন্সিলর মো. আসাদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কম্বাইন হারভেস্টারে শ্রমিক ঘাটতি কমানো, দ্রুত ধান কেটে ঘরে তোলা যায়। এটি ঘণ্টায় ৮০ থেকে ১২০ শতাংশ জমির ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে কম সময়ে ও খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারে। কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য ৩১ লক্ষ টাকা যা সরকারি ভাবে ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে কৃষকদের ১৫ লক্ষ ৫০ হাজার টাকায় দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *