• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

৫০ বছরে কখনও পালন করা যায়নি কটিয়াদী মুক্ত দিবস

৫০ বছরে কখনও
পালন করা যায়নি
কটিয়াদী মুক্ত দিবস

# মোস্তফা কামাল :-

বিজয়ের মাসে দেশের বিভিন্ন জেলা বা উপজেলায় নির্দিষ্ট তারিখে মুক্ত দিবস পালিত হয়ে আসছে সেই ১৯৭২ সাল থেকে। এমনকি ডিসেম্বরের আগেও কোন কোন এলাকা মুক্ত হয়েছে। সেই তারিখেই তারা মুক্ত দিবস পালন করছে। কিন্তু কশোরগঞ্জের কটিয়াদী মুক্ত দিবস কবে, তা বিজয়ের ৫০ বছরেও জানা যায়নি। যে কারণে মুক্তিযোদ্ধাসহ উপজেলার স্বাধীনতাপ্রিয় জনগণের আবেগ থাকলেও এখানে ‘কটিয়াদী মুক্ত দিবস’ বলে কোন দিবস তারা পালন করতে পারেন না।
মুক্তিযোদ্ধা সংসদ কটিয়াদী উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার তুলসি কান্তি রাউতকে এ ব্যাপারে প্রশ্ন করলে বলেন, তিনি মুক্তিযুদ্ধকালে কমান্ডার হিেেসব বিভিন্ন রণাঙ্গনে তার দলকে নেতৃত্ব দিয়েছেন। শেষ দিকে তিনি তার দল নিয়ে কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের ভাওয়ালের চরে ক্যাম্প স্থাপন করেন। কটিয়াদী উপজেলার ধূলদিয়া রেল সেতুটি রহিম নামে এক মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনিই উড়িয়ে দিয়েছিলেন। তিনি ভাওয়ালের চর এলাকা থেকে প্রায়ই কটিয়াদী সদরে ছদ্মবেশে দূত পাঠিয়ে খবর নিতেন রাজাকাররা কোথায় কি অবস্থায় আছে। পাকিস্তানি সেনারা অবশ্য এর আগেই কিশোরগঞ্জের সকল জায়গা থেকে তাদের ক্যাম্প গুটিয়ে রাজধানীতে চলে গিয়েছিল। তুলসি রাউত জানান, সেপ্টেরের কোন একদিন তিনি দূত পাঠিয়ে জানতে পারেন, এদিনই রাজাকাররা কটিয়াদী ত্যাগ করে চলে গেছে। তবে তখন এ ধরনের একটি যুদ্ধাবস্থার মধ্যে তারিখটি মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে, পরিস্থিতিটা সেরকম ছিল না। বিষয়টি মুক্তিযোদ্ধাদের মাথায়ও আসেনি বলে তিনি তার সরলুক্তিতে জানান। যে কারণে কটিয়াদী মুক্ত দিবস পালন করা সম্ভব হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *