• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের হাওরের ফসল রক্ষায় বাঁধ নির্মাণ প্রক্রিয়া শুরু

কিশোরগঞ্জের হাওরের ফসল
রক্ষায় বাঁধ নির্মাণ প্রক্রিয়া শুরু

# মোস্তফা কামাল :-

আগাম বন্যার হাত থেকে কিশোরগঞ্জের বিশাল হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষার লক্ষ্যে এবার ২০২১-২২ অর্থবছরে ৮টি উপজেলায় ৯৬ দশমিক ৩৭ কি.মি বাঁধ নির্মাণ ও মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। সরকার আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে। কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং সংক্রান্ত জেলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।
কমিটির আহবায়ক জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে তার কার্যালয়ে বুধবার অনুষ্ঠিত এক সভায় কমিটির সদস্য সচিব জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমানের উপস্থাপিত প্রতিবেদনে জানানো হয়, ৮টি উপজেলার এসব বাঁধের কাজ হবে ৭৬টি পিআইসি’র (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে। ৭৬টি পিআইসি’র কাজের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১৩ কোটি ৫৪ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। এর বিপরীতে বরাদ্দ এসেছে ৮ কোটি ৪ লাখ ৬৮ হাজার ২০০ টাকা। এর মধ্যে ইটনায় ২৪টি পিআইসি-তে ২৫ দশমিক ৫০০ কি.মি, মিঠামইনে ২০টি পিআইসি-তে ২৩ দশমিক ৩৯৫ কি.মি, অষ্টগ্রামে ১১টি পিআইসি-তে ১০ দশমিক ৬২৯ কি.মি, নিকলীতে ৯টি পিআইসি-তে ১৮ দশমিক ১২৫ কি.মি, বাজিতপুরে ৪টি পিআইসি-তে ৯ দশমিক ৫০ কি.মি, তাড়াইলে ৩টি পিআইসি-তে ৪ দশমিক ৭০৭ কি.মি, ভৈরবে ৩টি পিআইসি-তে ২ দশমিক ৪৩ কি.মি এবং করিমগঞ্জে ২টি পিআইসি-তে ২ দশমিক শূন্য ২৪ কি.মি বাঁধের কাজ হবে।
২০১৬-১৭ বোরো মৌসুমে আগাম বন্যায় কিশোরগঞ্জ, বৃহত্তর সিলেট ও নেত্রকোনাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বিশাল হাওরাঞ্চলের বোরো ফসল সম্পূর্ণ ধংস হয়ে গিয়েছিল। এর পর থেকে সরকার ফসল রক্ষা বাঁধের বিষয়ে কঠোর মনোভাব প্রদর্শন করছে। কোন অনিয়ম হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করছে। ২০১৬ সালের পর টানা ৫ বছর কোন আগাম বন্যা না হবার কারণে এবার আগাম বন্যার আশংকা রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডেন নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান। এর ফলে এবার বাঁধের কাজ যেন সময়মত এবং মানসম্পন্ন হয়, এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে বরাদ্দের টাকাগুলো সংশ্লিষ্ট উপজেলা কমিটিগুলোর অনুকূলে আনুপাতিক হারে ভাগ করে দিয়ে দেয়া হয়েছে। এমনকি, গত ২০২০-২১ অর্থবছরের মোট বকেয়া ২ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকাও চলতি অর্থবছরে বরাদ্দ এসেছে। এগুলিও সংশ্লিষ্ট উপজেলা কমিটিগুলোর অনুকূলে ছাড় করা হয়েছে বলে সভায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *