• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে চার দিনেই প.প. সেবা নিয়েছে ৪শ’

বেলুন উড়িয়ে সেবা ক্যাম্প উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে চার দিনেই
প.প. সেবা নিয়েছে ৪শ’

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ সদর উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রথম চার দিনেই প্রায় ৪শ’ নারী-পুরুষ বিভিন্ন ধরনের ও বিভিন্ন মেয়াদের সেবা গ্রহণ করেছেন। আজ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যশোদল দামপাটুলি এলাকায় বিশেষ সেবা ক্যাম্প ও উঠান বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুমা খাতুন সফ্টির সভাপতিত্বে দামপাটুলী আশ্রয়ণ প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে সেবা ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এসএম খাইরুল আমিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক সফিউল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, ক্লিনিক্যাল কন্ট্রসেপশন বিভাগের সহকারী পরিচালক ডা. হোসনা বেগম, সদর উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মাছুমা আক্তার, মেডিক্যাল অফিসার ডা. হালিমা আক্তার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সরকার জেলার ১,২৪৭টি আশ্রয়হীন পরিবারকে দুই শতাংশের জায়গার ওপর একটি করে আধাপাকা ঘর করে দিয়েছে। আরও ৪শ’ ঘর নির্মাণ করা হচ্ছে। খাস জমি না পেলে সরকার জায়গা কিনে হলেও আশ্রয়হীন মানুষদের একটি স্থায়ী ঠিকানা বানিয়ে দেবে। কিশোরগঞ্জের প্রতিটি আশ্রয়ণ প্রকল্প মানসম্মতভাবে তৈরি করা হয়েছে। কোথাও আশ্রয়ণ প্রকল্পের কোন ঘরে এখন পর্যন্ত কোন ত্রুটি ধরা পড়েনি। দামপাটুলীর আশ্রয়ণ প্রকল্পে ২২টি পরিবার ঘর পেয়েছে। এই প্রকল্পে প্রচলিত ডিজাইনের বাইরেও কিছু বাড়তি সুবিধা সংযোজন করা হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ তৈরির উদ্যোগ নিয়েছেন উল্লেখ করে প্রধান অতিথি বলেন, দুই বছরের মধ্যে সারাদেশে ২৫ হাজার বীর নিবাস তৈরি করা হবে। ১৪ লাখ টাকা খরচ করে একেকটি বীর নিবাস তৈরি হবে। তিনি পরিবার পরিকল্পনা কার্যক্রম সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার ভারত এবং পাকিস্তানের চেয়েও কম। তিনি বাল্যবিয়ে রোধ করে পরিকল্পিত পরিবার গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।সেবা ক্যাম্পে বিপুল সংখ্যক সেবা গ্রহিতার ভিড় -পূর্বকণ্ঠ
সভাপতির বক্তৃতায় মাসুমা খাতুন সফ্টি জানান, গত ১৯ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হবার পর সদর উপজেলায় প্রথম চার দিনেই প্রায় ৪শ’ নারী ও পুরুষ বিভিন্ন ধরনের ও বিভিন্ন মেয়াদের সেবা নিয়েছেন। এর জন্য উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিটি কর্মী আন্তরিকতা দিয়ে কাজ করছেন। অন্যান্য বক্তা বলেন, বাংলাদেশে আগে জন্মহার ছিল ৬ দশমিক ৭ ভাগ। এখন এই হার নেমে এসেছে ২ দশমিক ৩ ভাগে। এটাকে ২ ভাগে নামিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যও সবাইকে আহবান জানিয়েছেন। এখন করোনা নিয়ন্ত্রণে থাকলেও দ্রুত সংক্রমণশীল ভ্যারিয়েন্ট ‘অমিক্রন’ যেহেতু বাংলাদেশে পাওয়া গেছে, ফলে বাইরে যেন কেউ মাস্ক ছাড়া না যান, সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *