• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কটিয়াদীতে সেচকূপ নষ্ট, পতিত ১৫০ বিঘা জমি

কটিয়াদীতে সেচকূপ নষ্ট
পতিত ১৫০ বিঘা জমি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি গভীর নলকূপ তিনবছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। তিন বছর ধরে পতিত পড়ে আছে প্রায় ১৫০ বিঘা ধানের জমি। এর ফলে প্রতি বছর প্রায় তিন হাজার মণ ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক, বঞ্চিত হচ্ছে দেশ। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী।
কটিয়াদী পৌরসভার বীরনোয়াকান্দি এলাকায় বিএডিসির গভীর নলকূপটি তিনবছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এখানে প্রায় ১৫০ বিঘা জমিতে সেচ দিয়ে ধানের আবাদ করা হতো। কিন্তু তিন বছর ধরে জমিগুলো পতিত পড়ে থাকছে। এ ব্যাপারে এলাকার কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এর কোন সুরাহা হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল আলমের সঙ্গে কথা বললে তিনি এ প্রতিনিধিকে জানান, বিষয়টি তার জানা ছিল না। তবে তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *