• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে করোনার কারণে বাল্যবিয়ে ধর্ষণ নারী ও শিশু নির্যাতন অনেক বেড়েছে

বক্তব্য রাখছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে করোনার কারণে
বাল্যবিয়ে ধর্ষণ নারী ও শিশু
নির্যাতন অনেক বেড়েছে

# নিজস্ব প্রতিবেদক :-

করোনার কারণে গত দু’বছরে কিশোরগঞ্জে বাল্যবিয়ে, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা অনেক বেড়েছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে রোধে ক্রিয়াশীলদের নিয়ে অনুষ্ঠিত একটি অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়েছে। বেসরকারি সংস্থা পপি’র নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ২১ ডিসেম্বর মঙ্গলবার সকালে সদর উপজেলা কমপ্লেক্সের সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে পপি’র জেলা সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে প্রকল্প কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, বিশেষ অতিথি সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মুখলেছুর রহমান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবীর ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জামান তালুকদার ছাড়াও বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী ফিল্ড সুপারভাইজার মাসুম বিল্লাহ, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম ও দু’জন ভিকটিম।
সভায় পপি’র মূল প্রবন্ধে জানানো হয়, কোভিড পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় অনেক স্কুলছাত্রী প্রেমে জড়িয়ে পড়ে। অনেক পরিবারের আয় কমে যায়। এসব কারণে অনেক অভিভাবক তাদের মেয়েদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। যে কারণে গতবছর এপ্রিল থেকে অক্টোবর, এই ৭ মাসে কেবল সদর, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলাতেই বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ৬৮৫টি। আর এবছর জুলাই থেকে নভেম্বর, এই ৫ মাসে সদর উপজেলার যশোদল, মারিয়া ও বিন্নাটি ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৪৩টি। বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে ১৩টি।
করোনা পরিস্থিতিতে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বেশি ঘটেছে। সদর উপজেলায় এবছর জানুয়ারি থেকে অক্টোবর, এই ১০ মাসে ধর্ষণ মামলা হয়েছে ৮টি। আর এই ১০ মাসে জেলায় ধর্ষণ মামলা হয়েছে ৫৮টি। এবছর জানুয়ারি থেকে অক্টোবর, এই ১০ মাসে সদর উপজেলায় নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ৩৮টি। আর এই ১০ মাসে জেলায় নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ১৯৬টি।
এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য অতিথিগণ বলেন, মেয়েদেরকে ১৪ বছর বয়সেই শারীরিকভাবে মনে হয় বড় হয়ে গেছে। কিন্তু তার বিয়ের বয়স বা সন্তান ধারণের বয়স হয়নি। অথচ অসচেতন অভিভাবকরা এই বয়সেই একটি মেয়েকে বিয়ে দিয়ে দেন। এটা আইনত দণ্ডনীয়। অনেক সময় লুকিয়ে অন্যত্র নিয়ে বিয়ে দেন। আবার আইন না জানার কারণে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে দিয়ে দেন, যা আইনত অবৈধ। আবার অনেক অসৎ কাজীও বাল্যবিয়ের কাজে সহযোগিতা করেন। আর একটি মেয়ের বাল্যবিয়ে হবার পর যখন শিশুর গর্ভে নতুন শিশু আসে, তখন তার জীবন শংকা তৈরি হয়। অনেক সময় মা-সন্তান দু’জনেরই মৃত্যু হয়। আবার বেঁচে থাকলেও নানারকম জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হয়। একাধানে দু’তিনটা সন্তান জন্ম দেবার পর শরীর স্বাস্থ্য ভেঙে যায়। শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটে। এক পর্যায়ে স্বামীর বাড়ি থেকে মেয়েটিকে বাবার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। গরিব মা-বাবা তাকে সন্তানসহ লালনপালন করতে হিমশিম খায়। শিশুটিও অনাদরে অবহেলায় অপুষ্টির শিকার হয়ে বড় হাতে থাকে। এদিকে স্বামী নতুন করে বিয়ে করে নতুন সংসার শুরু করে। এসব নিয়ে অনেক সময় মামলারও উদ্ভব হয়। এভাবে বাল্যবিয়ের মত চরম ভুল না করে মেয়েটিকে লেখাপড়া করিয়ে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেয়া উচিত বলে বক্তাগণ মন্তব্য করেন। তারা বলেন, যুব উন্নয়ন, সমাজসেবা অধিদপ্তর, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। মেয়েদেরকে এসব প্রশিক্ষণের ব্যবস্থা করলে তারা উদ্যোক্তা হয়ে আয়রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে পারে। স্বাবলম্বী হবার পর বিয়ের কথা চিন্তা করলে মেয়েটি সুখে সংসার করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *