• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে শিখন কেন্দ্র উদ্বোধন

# এম.আর রুবেল :-

ভৈরবে শিক্ষা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষাদানে শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া এলাকায় বেসরকারি এনজিও সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এ প্রকল্পের আওতায় শিখন কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলিম রানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজন সরকার, পপির এসইপি প্রকল্পের ম্যানেজার মো. বাবুল হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আ. মতিন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আউট অব চিলড্রেন এডুকেশন প্রকল্প পপির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. সোহরাব হোসেন।
শিখন কেন্দ্রের শিক্ষক সোনিয়া আক্তার জানান, জামালপুর গ্রামের শিক্ষা বঞ্চিত ৩০ জন শিশুকে নিয়ে শিখন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। এ স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ, বই, খাতা পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হবে এবং প্রতিমাসে প্রতি শিক্ষার্থীকে ১২০ টাকা করে উপবৃত্তি দেয়া হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *