• শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে সাংবাদিক ও মানবাধিকারকর্মী নামধারী সনজু মোবাইল চোর গ্রেফতার

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে সাংবাদিক ও মানবাধিকারকর্মী নাম ব্যবহার করে মোবাইল চুরির অভিযোগে সনজু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। ২১ ডিসেম্বর মঙ্গলবার ভোরে মোবাইল চুরির মামলায় রেলওয়ে পুলিশ শহরের নিউটাউন এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। তিনি শহরের নিউটাউন এলাকার কফিল উদ্দিনের ছেলে।
জানা যায়, প্রতারণাসহ চুরি করা তার পেশা। সে শহর এলাকায় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ভৈরব উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিত। এছাড়া সে সাপ্তাহিক অগ্রযাত্রার এন্টি ক্রাইম ইউনিটের অনুসন্ধানমূলক সাংবাদিক, কখনো দৈনিক আজকের জনবানী আবার কখনো আকাশ বিডিনিউজ নেট এর ভৈরব প্রতিনিধি হিসেবে পরিচয় দিত। তার বাইকে লাগানো আছে সাংবাদিকসহ নানা পদবী। তার বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর শনিবার বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রী নুরমহল বেগমের একটি দামী আইফোন মোবাইল ট্রেন থেকে চুরি হয়। এই ঘটনায় ভুক্তভোগী নুরমহল ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করে। তারপর পুলিশ ২০ ডিসেম্বর সোমবার রাতে দুজন ছিনতাইকারীকে আটক করা হয়।
তারা জানান, আইফোনটি ট্রেন থেকে চুরির পর সনজুকে দেয়া হয়েছে। তার অধীনে এবং নির্দেশে তারা ট্রেনে চুরি করে বলে স্বীকার করেন। এরপর সনজুকে ২১ ডিসেম্বর মঙ্গলবার ভোরে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করার পর মঙ্গলবারই তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
ভৈরব রেলওয়ে থানার এসআই রুমেল জানান, গ্রেফতার সনজু ছিনতাইকারীর লিডার। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে। তিনি এলাকায় কখনো সাংবাদিক, কখনো মানবাধিকারকর্মী পরিচয় ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, সম্প্রতি ভৈরবে সাংবাদিক ও মানবাধিকারকর্মী পরিচয়ধারী কিছু ব্যক্তি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। গত ২৬ নভেম্বর প্রাইভেটকারে বাংলা ৭১ টিভির স্টিকার ব্যবহার করে মাদক পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করে। এছাড়া ২ ডিসেম্বর প্রাইভেটকারে এনটিভি টিভির স্টিকার ব্যবহার করে গাঁজা পাচারকালে আরো ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। মাদক ব্যবসায়ীরা এখন নতুন কৌশল হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন ভাবে মাদক পাচার করে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *