কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনের বঙ্গবন্ধু জাতীয় শাওলিন ও উডাং কুংফু প্রতিযোগিতা। আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর শহরতলির নেহাল গ্রীণ পার্ক কমিউনিটি সেন্টার হলে বাংলাদেশ শাওলিন ও উডাং কুংফু এসোসিয়েশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা, কিশোরগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, নরসিংদী ও নওগাঁয় এই মার্শাল আর্ট একাডেমি রয়েছে। প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করছেন গ্র্যান্ড মাস্টার সী ডে ফেং-এর প্রতিনিধি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম সাদী। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।