• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব এমবিশন স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

বেসরকারিভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নিয়ে বিশেষ বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে ভৈরবে এমবিশন স্কুল। ১৮ ডিসেম্বর শনিবার সকালে ভৈরব শহরের এমবিশন পাবলিক স্কুলের উদ্যোগে এই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে পৌর শহরের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭০জন শিক্ষার্থী অংশ নেয়।
জানা গেছে, মহামারি করোনার কারণে গেল প্রায় দু’বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে দুই বছর ধরেই সরকারিভাবে ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তিও বন্ধ রয়েছে। তাই বেসরকারিভাবে শহরের এমবিশন পাবলিক স্কুলে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ বৃত্তি পরীক্ষার আয়োজন করে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
এ বিষয়ে এমবিশন স্কুলের অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম জানান, সরকারিভাবে বৃত্তি না থাকায় আমাদের এই উদ্যোগ। আর এতে সাড়াও দিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। তিনি আরও জানান, আমরা এমবিশন স্কুলের পক্ষ থেকে ১০ জনকে ট্যালেন্টপুলে এবং ১৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তির আওতায় নেয়া হবে। প্রাপ্ত ফলাফলে সেটা কম বেশিও হতে পারে।
এ বিষয়ে এমবিশন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আতিক আহমেদ সৌরভ বলেন, মহামারি করোনার কারণে সরকারিভাবে বৃত্তি বন্ধ হয়ে যাওয়ায় বিষয়টি আমার হৃদয়কে নাড়া দেয়। তাই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে বেসরকারিভাবে বিশেষ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আমরা ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ৪ হাজার টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তদের ২ হাজার ৫শ টাকা এককালীন প্রদান করা হবে। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত যেসব শিক্ষার্থী এমবিশন স্কুলে ভর্তি হবে তাদেরকে আরও ৫ হাজার ৫শ টাকা প্রদান করা হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা বলেন, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ফলে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত না হওয়া সরকারিভাবে বৃত্তিও নেই। তবে কেউ যদি নিজস্ব উদ্যোগে বিশেষ পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেয়। সেটা নিশ্চয়ই প্রশংসার দাবীদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *