• শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ৩৫ পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

সম্মাননা জানানো হচ্ছে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আব্দুল কাহহার আকন্দকে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৩৫ পুলিশ
মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে মুজিববর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে এ জেলার ৩৫ জন পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়েছে। আজ ১৮ ডিসেম্বর পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আব্দুল কাহহার আকন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও হোসেনপুর সার্কেল) মো. সোনাহর আলীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও আত্মত্যাগকে কৃতজ্ঞতাচিত্তে স্মরণ করা হয়। তাদের প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়। প্রতি বছরই জেলা পুলিশের পক্ষ থেকে জেলার পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *