• শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

এক কেজি মশুর ডালে এক কেজি গোমাংসের সমপরিমাণ প্রোটিন —– বারি ডিজি

বক্তব্য রাখছেন বারি মহাপচিালক ড. দেবাশীষ সরকার। -পূর্বকণ্ঠ

এক কেজি মশুর ডালে
এক কেজি গোমাংসের
সমপরিমাণ প্রোটিন
—– বারি ডিজি

# নিজস্ব প্রতিবেদক :-

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেছেন, এক কেজি গরুর মাংসের দাম ৬শ’ টাকা। আর এক কেজি মশুর ডালের দাম ১৩০ টাকা। কিন্তু এক কেজি মশুর ডালে এক কেজি গরুর মাংসের সমপরিমাণ প্রোটিন রয়েছে। এছাড়া গরুর মাংস অনেকের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। তাছাড়া, এক কেজি গরুর মাংস যতজনকে খাওয়ানো যায়, এক কেজি মশুর ডাল এর চেয়ে অনেক বেশি মানুষকে খাওয়ানো যায়। তিনি কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রে বৈজ্ঞানিক সহকারী ও উপ-সহকারী কৃষি কর্মর্তাদের জন্য ভাসমান কৃষি বিষয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দেশের এক-পঞ্চমাংশ জলভাগ। যা কৃষি কাজের বাইরে রয়ে গেছে। এই বিপুল পরিমাণ জলভাগকে ভাসমান কৃষির কাজে ব্যবহার করে আমরা একদিকে যেমন খদ্যোৎপাদন বাড়াতে পারি, অন্যদিকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যও উৎপাদন করতে পারি। তিনি বলেন, প্রতি বছর নানা কারণে দেশে দশমিক ৭৯ ভাগ কৃষি জমি কমে যাচ্ছে। ফলে জলভাগকে এখন কৃষির আওতায় আনার জন্য আমরা গবেষণা করছি। বরিশাল অঞ্চলে সবার আগে থেকে ভাসমান কৃষির প্রচলন শুরু হয়েছে। এখন কিশোরগঞ্জেও শুরু হয়েছে। স্বাধীনতার পর দেশে জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। তখন খাদ্যাভাব ছিল। এখন জনসংখ্যা প্রায় ১৭ কোটি। কিন্তু খাদ্যাভাব নেই। কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানিরা বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করছেন। ধান, পাট, আখ এবং চা ছাড়া অন্যান্য সকল কৃষিপণ্য নিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট গবেষণা করছে।
আজ ১৭ ডিসেম্বর শুক্রবার সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বারি’র প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের পরিচালক ড. মুহাম্মদ সামুল আলম, বরিশাল কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন, ফার্ম মেশিনারী এন্ড পোস্টহার্ভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন, ভাসমান বেডে সবজি ও মসলা চাষ সম্প্রসারণ প্রকল্পের পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চলনা করেন কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন।
কর্মশালায় অন্যান্য বক্তাগণ বলেন, ভাসমান বেডে বিভিন্ন ধরনের শাকসবজির পাশাপাশি মরিচ, আদা, হলুদ, পেঁয়াজসহ মসলা জাতীয় ফসলও ফলানো যাচ্ছে। বেডের পাশে মাচা তৈরি করে তাতে লাউ, মিষ্টি কুমড়া, শশা, ঝিঙা, চিচিংগাসহ বিভিন্ন সবজির আবাদ করা যাচ্ছে। ভাসমান কৃষিতে কোন রাসায়নিক কীটনাশকের বদলে জৈব বালাইনাশক ব্যবহার করা হয়। যে কারণে ভাসমান কৃষির ফসল নিরাপদ। ভাসমান কৃষির কারণে বর্ষাকলে শাকসবজির অভাবও পূরণ হতে পারে। কৃষকরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন। দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এখন গুরুত্ব দেয়া হচ্ছে নিরাপদ এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্যের ওপর। দেশের ৭১টি উপজেলায় ভাসমান কৃষির চর্চা হচ্ছে। কিশোরগঞ্জের ৫১ ভাগ ভূমিই রয়েছে হাওরাঞ্চলে। এই বিপুল পরিমাণ জমি ভাসমান কৃষিতে কাজে লাগানোর জন্য বক্তাগণ তাগিদ দিয়েছেন। এদিন কৃষক প্রশিক্ষণ এবং মাঠ দিবসও পালিত হয়েছে। কর্মশালা ও প্রশিক্ষণে ৩০ জন বৈজ্ঞানিক সহকারী ও উপ-সহকারী কর্মকর্তা এবং ৩০ জন কৃষক অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *