• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যানের ওপর দুর্বৃত্তের হামলা

মাহাতাব উদ্দিন

কটিয়াদীতে স্বতন্ত্র প্রার্থী
বর্তমান চেয়ারম্যানের
ওপর দুর্বৃত্তের হামলা

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহাতাব উদ্দিন (৪৫) ও তার ভাগ্নে শাহাদাত হোসেন (২৬) দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ২ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেলে চড়ে বাড়ি যাবার পথে ইউনিয়নের গালিম খাঁর বাগ এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। আগামী ২৬ ডিসেম্বর এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এলাকাবাসী তাদের তাদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত মাহাতাব উদ্দিন জানান, পরিষদের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একদল যুবক মোটরসাইকেলের সামনে এসে দাঁড়িয়ে গতিরোধ করে এবং হামলা চালায়। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। নির্বাচনী বিরোধ নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *