• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে রোগিদের বিড়ম্বনার নাম এম.আর

ডায়াবেটিক হাসপাতালে রোগিদের ব্যবস্থাপত্র পরখ ও ছবি তুলছেন এমআরগণ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জ ডায়াবেটিক
হাসপাতালে রোগিদের
বিড়ম্বনার নাম এম.আর

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে এখন রোগিদের বিড়ম্বনার নাম এম.আর (মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ)। রোগিরা ডাক্তার দেখিয়ে কক্ষ থেকে বেরও হতে পারেন না। ঘিরে ধরেন ডজনখানেক এম.আর। তারা রোগিদের হাত থেকে ব্যবস্থাপত্র দস্তুরমত কেড়ে নিয়ে পরখ করতে থাকেন তাদের কোম্পানির ওষুধ লেখা হয়েছে কি না। এসময় আবার কোন কোন এম.আর স্মার্ট ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ব্যবস্থাপত্রের ছবি তোলার জন্য।
সাধারণত বয়স্ক রোগিরাই এখানে ডায়াবেটিস পরীক্ষা এবং চিকিৎসা করাতে আসেন। তারা এম.আরদের বেপরোয় আচরণের সামনে অনেকটা অসহায় হয়ে পড়েন। আজ ৮ নভেম্বর সোমবার দুপুরে শহরের ডায়াবেটিস হাসপাতালে গিয়ে এরকম দৃশ্যই দেখা গেছে। অথচ হাসপাতাল প্রাঙ্গনে টানানো নোটিশে কেবল শনিবার দুপুর ১টা পর্যন্ত এম.আরদের এই হাসপাতালে আসার সুযোগ রাখা হয়েছে। কিন্তু এরা হাসপাতাল চলাকালে প্রতিদিনই এখানে এসে হাসপাতাল চত্বরের একটি বড় অংশ দখল করে রাখেন মোটরসাইকেল দিয়ে। এরপর তারা শিকার ধরার মত অপেক্ষা করতে থাকেন রোগিদের জন্য।
হাসপাতালের কয়েকজন স্টাফ বিরক্তি প্রকাশ করে জানালেন, এমআরগণ সবসময় এখানে ভিড় জমিয়ে পরিবেশ বিষিয়ে তুলছেন। রোগিরাও হেনস্তা বোধ করেন। এর একটা বিহিত হওয়া দরকার বলে তারা মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *