• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে পূজা উদযাপন পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হোসেনপুরে পূজা উদযাপন
পরিষদ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে হোসেনপুর কেন্দ্রীয় শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর শাখা ও পৌর শাখা।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এ্যাড.ভূপেন্দ্র ভৌমিক দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিজ্ঞ জিপি বিজয় শংকর রায়, উপদেষ্টা মানিক রঞ্জন দে, সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, সাংগঠনিক সম্পাদক ও জেলা হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, কিশোরগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, সাধারণ সম্পাদক পল্লব কর, হোসেনপুর উপজেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি গীতা রানী ঘোষ, পূজা উদযাপন পরিষদ গোবিন্দপুর ইউনিয়ন শাখার সভাপতি উত্তম কুমার দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *