• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে কুপি বাতির আগুনে পুড়ে মৃত্যু, ক্ষতিগ্রস্থ পরিবারকে চেক প্রদান

হোসেনপুরে কুপি বাতির আগুনে পুড়ে
মৃত্যু, ক্ষতিগ্রস্থ পরিবারকে চেক প্রদান

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার নিরহারগাতী গ্রামে কুপি বাতির আগুনে পুড়ে সাহেদা খাতুনের মৃত্যুজনিত কারণে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সকালে মৃত ব্যক্তির ছেলে নজরুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন। এ সময় হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ মিছবাহ উদ্দিন মানিক ও সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২৩ মে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিরাহারগাতী গ্রামের মৃত কেরামত আলীর স্ত্রী সাহেদা খাতুন কুপি বাতির আগুনে পুড়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *