• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নিসচা’র সমাবেশ

ভৈরব আলফাজ উদ্দিন উচ্চ
বিদ্যালয় মাঠে নিসচা’র সমাবেশ

# মো. আলাল উদ্দিন :-

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর সোমবার বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষের উপস্থিতিতে এক জনসমাবেশে রূপ নেয়। নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম সেন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান এর সাবেক এপিএস সাখাওয়াত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকি বিল্লাহ, পৌর আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ফরিদ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আবদুস সালাম শাহরিয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা খাতুন, ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য একেএম নাজমুল, কাজী আলম ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. শেফায়েত প্রমুখ।
এসময় বক্তারা উপস্থিত সমাবেশে সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বলেন, নিরাপদ সড়ক চাই নিসচা একটি সামাজিক আন্দোলনের নাম। এটি আজ থেকে আটাশ বছর আগে আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার সহধর্মিণীকে হারিয়ে মানুষকে সচেতন ও দুর্ঘটনা রোধকল্পে এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ সংগঠনের দীর্ঘদিনের আন্দোলনকে স্বীকৃতি দিয়ে ২২ অক্টোবর’কে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে ইলিয়াস কাঞ্চনকেও একুশে পদকে ভূষিত করেছেন। তাই সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে হলে সবাইকে নিয়ম কানুন মানতে হবে পাশাপাশি আমাদেরকে আরো অধিকভাবে সচেতন হতে হবে। বক্তারা ভৈরব শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, তারা পুরো মাসব্যাপী কর্মসূচি চালিয়েছে এজন্য ভৈরববাসীর পক্ষ থেকে নিরাপদ সড়ক চাই সংগঠনটিকে ধন্যবাদ জানান। আলোচনা সভা শেষে দুর্ঘটনা বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ করা হয়েছে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি নাটকও মঞ্চস্থ করেন। দ্বিতীয় পর্যায়ে কন্ঠশিল্পী শারফিন আলম রনি, পাপিয়া ও মীমের কণ্ঠে গান পরিবেশন করেন। বিদ্যালয়ের বেশ ক’জন শিক্ষার্থী নাচ ও গান পরিবেশন করেন। এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথি ও নিরাপদ সড়ক চাই কমিটির পরিবারের সদস্যদের ফুলের তোড়া প্রদান করে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নিসচা’র পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শহীদুল্লাহ কায়সার কলেজের প্রতিষ্ঠাতা শহীদুল্লাহ কায়সার, নিসচা’র সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রবিন, সহ-সাধারণ সম্পাদক তাহমিনা কায়সার, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসাইন বাবুল, প্রকাশনা সম্পাদক বশির আহমেদ বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা ইসলাম, কার্যকরী সদস্য রাকিব রায়হান ও আল আমিন সৈকতসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টাল এর সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *