• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় পৌরসভার মেয়র পদে বিজয়ী হলেন আওয়ামী লীগের নজরুল

পাকুন্দিয়ায় পৌরসভার
মেয়র পদে বিজয়ী হলেন
আওয়ামী লীগের নজরুল

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. নজরুল ইসলাম আকন্দ। আজ ২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। নির্বাচনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৬৮ শতাংশ।
নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) মো. নজরুল ইসলাম আকন্দ পেয়েছেন ৭ হাজার ৭১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট।
নির্বাচনে অপর তিন প্রার্থী স্বতন্ত্র (নারিকেল গাছ) মো. আক্তারুজ্জামান খোকন পেয়েছেন ২ হাজার ৮৪১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাত পাখা) মাওলানা মো. আতাহার আলী পেয়েছেন ৪৩২ ও স্বতন্ত্র প্রার্থী (জগ) মো. মোতায়েম হোসেন স্বপন পেয়েছেন ১২৫ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ হয়। পৌর এলাকার ১১টি ভোট কেন্দ্রের ৭৫টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১৫১ জন। ১৫ হাজার ৬৭৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩১ ভোট বাতিল হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *