• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ছিনতাই হওয়া মিশুক অটো রিকশাসহ চোরচক্রের তিন সদস্য আটক

ভৈরবে ছিনতাই হওয়া
মিশুক অটো রিকশাসহ
চোরচক্রের তিন সদস্য আটক

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে ছিনতাই হওয়া মিশুক অটো রিকশা উদ্ধার করা হয়েছে। এসময় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আজ ২ নভেম্বর মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলার বেলাবো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, নরসিংদীর বেলাবো থানার দুধন্তি গ্রামের আ. কাদিরের ছেলে শাহিন, ভৈরব পৌর শহরের জগন্নাথপুর আলুকান্দা এলাকার নুরুল ইসলামের ছেলে মোখলেছ ও কমলপুর এলাকার মৃত হেলিম মিয়ার ছেলে বিপ্লব। আটকের পর গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে বিভিন্ন সময়ে চুরি ছিনতাই হওয়া মোট ৩টি বিভাটেক রিকশা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের একটি মিশুক গাড়িতে একজন যাত্রীসহ পানাউল্লাহরচর হতে বাঁশগাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাত ৮টা ৩০ মিনিটের সময় পুলতাকান্দি এলাকার ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৪ জন দুস্কৃতিকারী টর্চ লাইটের আলোর সাহায্যে গাড়িটির গতি রোধ করে। পরে দুষ্কৃতিকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সুমনের সাথে থাকা নগদ টাকা, মোবাইল সেট ও মিশুক অটোটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই রাতেই ভুক্তভোগী সুমন মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করে বিজ্ঞ অদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *