বাজিতপুর উপজেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. শাহজাহান (৬৬) আজ ২৯ অক্টোবর শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। আজ বাদ জুমা জানাজাশেষে বাজিতপুর সদরের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।