• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নিকলীতে প্রাথমিক শিক্ষার সাবেক ডিজি, নৌকায় ভাসমান স্কুল দেখে আমি অভিভূত

ভাসমান স্কুল পরিদর্শন শেষে নেমে আসছেন অতিথিগণ। -পূর্বকণ্ঠ

নিকলীতে প্রাথমিক শিক্ষার সাবেক ডিজি
নৌকায় ভাসমান স্কুল
দেখে আমি অভিভূত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলীর বিচ্ছিন্ন দ্বীপ গ্রাম ছাতিরচর গ্রামের নদীতে তিনটি ভাসমান নৌকায় প্রতিষ্ঠিত স্কুলে গ্রামের শিশুদের বেসরকারী সংস্থা পপি’র উদ্যোগে প্রাথমিক শিক্ষা দেয়া হচ্ছে। এসব ভাসমান স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বর্তমানে সরকারের ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এম.আর.এ) নির্বাহী ভাইসচেয়ারম্যান ও সচিব মো. ফসিউল্লাহ। সুসজ্জিত ও সুরক্ষিত নৌকার ভেতর অবহেলিত এ গ্রামের শিশুরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। পপি থেকে তাদেরকে শিক্ষা উপকরণও দেয়া হচ্ছে। এখান থেকে পাশ করে অনেকে কলেজে পড়ছে। তাদের লেখাপড়ার মান ও আগ্রহ দেখে মো. ফসিউল্লাহ অভিভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন। তিনি আজ ২৯ অক্টোবর শুক্রবার ছাতিরচর গ্রামে গিয়ে ‘পপি’ পরিচালিত ভাসমান স্কুলে লেখাপড়ার ব্যবস্থাপনা এবং একই সঙ্গে নৌকার ভেতর প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন। শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীতসহ বিভিন্ন রকম গান ও আবৃত্তি পরিবেশন করেছে। এসময় পপির প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদ আলম সরকার, এম.আর.এ’র পরিচালক মো. নূরে আলম মেহেদী, ক্রেডিট ডেভলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল ও সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তিনটি নৌকার ভাসমান স্কুলে মোট ১৫০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে বলে শিক্ষকরা জানিয়েছেন। পপির এই অভাবনীয় উদ্ভাবনী কার্যক্রমের জন্য মুর্শেদ আলম সরকার ও তার সংস্থাকে মো. ফসিউল্লাহ মুর্শেদ অভিনন্দন জানান। পপির উদ্যোগে ২০০৮ সাল থেকে এই ভাসমান স্কুল চালু করা হয়।
স্কুল পরিদর্শন শেষে পপির প্রধান মুর্শেদ আলম সরকারের সভাপতিত্বে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান, শিক্ষার্থীদের আইটি উপকরণ ট্যাবসহ শিক্ষা উপকরণ প্রদান এবং শেখ রাসেল দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *