• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে বিস্তৃর্ণ মাঠে শীতকালীন সবজির চাষ

হোসেনপুরে বিস্তৃর্ণ মাঠে
শীতকালীন সবজির চাষ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে বিস্তৃর্ণ মাঠে জুড়ে শীতকালীন সবজির চাষ শুরু হয়েছে। সবজির পাতায় পাতায় শিশিরবিন্দু জমে ওঠায় এ যেন স্বর্নের ফোঁটা।
আর্থিক ভাবে লাভবান ও স্থানীয় চাহিদা মেটাতে উপজেলার বিভিন্ন এলাকায় আগাম শীতকালীন সবজির চাষ করা হয়েছে।
সবজির মধ্যে আলু, মরিচ, মিষ্টি কুমড়া, লাউ, মুলা, সিম, ফুল কপি, বাঁধা কপি, সরিষা ও পালং শাক উল্লেখ যোগ্য।
উপজেলার রামপুর, দাপুনিয়া, ডাহরা, রহিমপুর, চরজামাইল, কাওনা, ভরুয়া, চরবিশ্বনাথপুর, চরহাজিপুর, সাহেবেরচর এলাকায় ব্যাপক ভাবে বিভিন্ন জাতের উন্নত মানের সবজির চাষ করেছেন কৃষকরা। এ অঞ্চলের উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।
কৃষক আবু তাহের জানান, গত বছর সবজির আবাদ করে ভালো মুনাফা পাওয়ায় এ বছরও বিভিন্ন জাতের সবজির আবাদ করেছি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, উপজেলার বিভিন্ন এলাকায় ১৩০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জগদল ব্লকের আবু তাহেরসহ বিভিন্ন কৃষকের শীতকালীন সবজির মাঠ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. ছাইদুল আলম। এ সময় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক সাইফুল হাসান আলআমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুদাসিল হায়দার আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *