• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ক্ষুদ্র ঋণের গ্রাহকদের সাথে মানবিক আচরণ করতে হবে

ক্ষুদ্রঋণ বিষয়ক প্রকাশানার মোড়ক উন্মোচন করছেন অতিথিগণ। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ
ক্ষুদ্র ঋণের গ্রাহকদের সাথে
মানবিক আচরণ করতে হবে

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সরকারের ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ( মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এম.আর.এ) নির্বাহী ভাইসচেয়ারম্যান মো. ফসিউল্লাহ বলেছেন, ক্ষুদ্রঋণ প্রবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দেশ। এক সময় ঋণ আদায় করতে গিয়ে গ্রাহকদের হয়রানি করা হতো। সরকার এক্ষেত্রে নজর দিয়েছে। ক্ষুদ্র ঋণের গ্রাহকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কোভিডসহ প্রাকৃতিক দুর্যোগের বিষয়গুলোও মাথায় রাখতে হবে। কোভিডের সময় যখন সবাই ঘরবন্দী, তখন হয়ত কিস্তি আদায়ে সমস্যা হয়েছে। অবস্থার উন্নতির পর ঋণ গ্রহিতারা ৯০ ভাগ টাকা পরিশোধ করেছেন। গরিব মানুষেরা টাকা মারে না। তবে মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানগুলো ৩শ’ কোটি টাকা কোভিডের জন্য ব্যয় করেছেন বলেও তিনি উল্লেখ করেছেন। তিনি জানান, গতবছর দেশের এম.আর.এ সনদপ্রাপ্ত ৭৪৬টি প্রতিষ্ঠান ৯১ ভাগ নারীসহ ৩ কোটি ৩৬ লাখ ক্ষুদ্রঋণ গ্রাহকের মাঝে এক লাখ ৪০ হাজার কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। এর মধ্যে ৫৮ হাজার কোটি টাকাই কৃষিঋণ। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসে ৩ হাজার থেকে ৫ হাজার টাকার ‘বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি’ চালু করা হয়েছে। তিনি আরও বলেন, ১৯৯৬ সনে রাষ্ট্রক্ষমতায় এসেই বর্তমান প্রধানমন্ত্রী ক্ষুদ্রঋণ খাতের উন্নয়ন ও নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। এর ধারাবাহিকতায় সরকার দেশের অগ্রগতির প্রয়োজনে ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথিরিটি বিধিমালা-২০১০ প্রণয়ন করেছে। ফলে মাইক্রোক্রেডিট জগতে বিশৃংখলা বা অনিয়ম অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্রঋণ ব্যবস্থা ব্যাপক ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে জেলা শহরে বেসরকারী সংস্থা পপি’র ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানে এম.আর.এ’র পরিচালক মো. নূরে আলম মেহিদীর মূল প্রবন্ধ উপস্থাপনের পর প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, ও বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ছাড়াও ক্রেডিট ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান পপির প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদ আলম সরকার, ফোরামের নির্বাহী পরিচালক মো. আব্দুল আউয়াল, স্থানীয় এনজিও ওরা’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ফকির মাজহারুল ইসলাম, এনজিও এফএইচটি’র নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস ও এনজিও তৃষ্ণার কর্মকর্তা মো. তারিকুল আমল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ক্রেডিট ডেভলপমেন্ট ফোরামের ক্ষুদ্রঋণ সংক্রান্ত একটি প্রকাশনারও মোড়ক উন্মোচন করা হয়।
এম.আর.এ’র সিনিয়র সহকারী পরিচালক সুমন চাকমার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভিন্ন এনজিও কর্মকর্তা কোভিড পরিস্থিতিতে গ্রাহকদের খাদ্য সহায়তা প্রদান, জনগণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রি বিতরণসহ সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছেন বলে জানান। তবে ঋণ আদায়ের ক্ষেত্রে স্থানীয় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের বাধার কথা উল্লেখ করে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সহায়তা কামনা করেছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার উভয়েই সঠিক নিয়মে ঋণ আদায়ের ক্ষেত্রে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেছেন। কিশোরগঞ্জে মোট ৪০টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কাজ করছে বলেও সভায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *