• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় জনতার মুখোমুখি হলেন মেয়র প্রার্থীরা

পাকুন্দিয়ায় জনতার মুখোমুখি
হলেন মেয়র প্রার্থীরা

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

আগামী ২ নভেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থীদের নিয়ে সরাসরি সাক্ষাৎকার ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) ও সুজন এ অনুষ্ঠানের আয়োজন করে।
পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) এর চেয়ারম্যান আনম তানভীর হায়দার ভূঁঞার সভাপতিত্বে, উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম আকন্দ (নৌকা), বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা আতাহার আলী (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট জালাল উদ্দিন (মোবাইল), উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, স্বতন্ত্র প্রার্থী মোতায়েন হোসেন স্বপন (জগ)।
অনুষ্ঠানে প্রার্থীগণ মেয়র নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে তাদের কর্ম-পরিকল্পনাসহ নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন। জনতার মুখোমুখি অনুষ্ঠানে জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, পৌর ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি শরিফুল ইসলাম, ইয়াছিন আরাফাত, চন্ডিপাশা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ইদুল মাষ্টার এগারসিন্দুর ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ হৃদয়, নারান্দী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সজিব আহমেদ পৌরসভার ভোটার ও দর্শকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *