• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে নবযোগদানকৃত ইউএনও সাদিকুর রহমান সবুজ

ভৈরবে নবযোগদানকৃত
ইউএনও সাদিকুর রহমান সবুজ

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। আজ ২৬ অক্টোবর মঙ্গলবার তিনি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে ভৈরবে এসেছেন। আগামীকাল ২৭ অক্টোবর বুধবার যোগদান করে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ৩৩তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন। পরে ঢাকা বিভাগীয় প্রধান তথ্য কমিশনার এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আবার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় যোগদান করেন। এরপর ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। সেখান থেকে শরীয়তপুর ডামুড্যা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে নিষ্ঠা ও সততার সহিত দায়িত্ব পালন করেন।
মুহাম্মদ সাদিকুর রহমান সবুজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের দুলারামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মো. হানিফ মিয়া। তিনি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার মাতা দেলোয়ারা বেগম একজন আদর্শ গৃহিনী। মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ঢাকা উত্তরা উদয়ন স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। ঢাকা রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন। তিন ভাই-বোনের মধ্যে মুহাম্মদ সাদিকুর রহমান সবুজ সবার বড়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী মোছা. রূপালী বেগম ও আব্দুল্লাহ আল বাকী নামে ১০ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *