• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নবীনগরে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নানের মতবিনিময়

নবীনগরে উপজেলা
বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট
এম এ মান্নানের মতবিনিময়

# নবীনগর থেকে মিঠু সূত্রধর পলাশ :-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির নবাগত আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ অক্টোবর সোমবার দুপুরে অ্যাডভোকেট এম এ মান্নানের উপজেলার আলীয়াবাদ কবরস্থানে তার প্রয়াত পিতা-মাতার কবর জিয়ারত শেষে স্থানীয় ডাক বাংলোতে এই মতবিনিময় সভা করেন। সাবেক যুবদল নেতা আশরাফ হোসেন রাজুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আমিরুল হক, গোলাম হোসেন খান টিটু, সাদির হোসেন, মাসুদুর রহমান, হুমায়ূন কবির, গোলাম কিবরিয়া শিবলী, যুবদল নেতা দেলাওয়ার হোসেন সোহেল, কাহার রানা, হাছিবুল হাদিস শাহিন, সাবেক ছাত্রদল নেতা কাজী রাশেদুল ইসলাম সুমন, ছাত্রদল নেতা মোজাম্মেল হক রাজু, আবদুল্লাহ আল উদয়। এছাড়াও বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় অ্যাডভোকেট এম এ মান্নান বলেন, অতীতের সকল ভেদাভেদ ভুলে উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে গড়ে তুলবেন। মতবিনিময় শেষে নেতাকর্মীরা অ্যাডভোকেট এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *