• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

হোসেনপুরে কলেজ শিক্ষক সাময়িক বরখাস্ত

হোসেনপুরে কলেজ
শিক্ষক সাময়িক বরখাস্ত

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদরের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক রুহুল আমীনকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ গভর্নিং বডি। ২৫ অক্টোবর সোমবার দুপুরে রসায়ন বিভাগের শিক্ষক রুহুল আমীনের ব্যাপারে তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় কলেজ গভর্নিং বডি। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ মো. মোছলেহ উদ্দিন খান।
জানা যায়, গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও মন্তব্যসহ ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে ফেসবুকে পোস্ট শেয়ার করায় তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত শনিবার রাতে কলেজ শিক্ষক রুহুল আমীনকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। পুলিশ বাদী হয়ে রুহুল আমীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করে। রোববার কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *