বাসদের (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী স্মরণে কিশোরগঞ্জে দলের পক্ষ থেকে শনিবার শোকসভা করা হয়েছে। প্রথমে মুবিনুল হায়দারের প্রতিকৃতিতে দলের নেতাকর্মিরা ফুল দিয়ে ও লাল সালাম জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর হোসেনপুরের গোবিন্দপুর কার্যালয়ে জেলা সমন্বয়ক মো. আলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মানস নন্দী, দলের ময়মনসিংহ জেলা সমন্বয়ক শেখর রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবুল হাশেম, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, গোবিন্দপুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক সারোয়ার হোসেন রবিন, প্রাক্তন ইউপি মেম্বার তারিকুল হাসান রতন, দলের কর্মি শহীদুল ইসলাম প্রমুখ। গত ৬ জুলাই মুবিনুল হায়দার চৌধুরী মৃত্যুবরণ করেন।