• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কিশোরগঞ্জে মহিলা পষিদের মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মহিলা পষিদের মানববন্ধন। -পূর্বকণ্ঠ

সাম্প্রদায়িক সহিংসতার
প্রতিবাদে কিশোরগঞ্জে
মহিলা পষিদের মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-

দেশের বিভিন্ন জেলায় সংঘটিত সাম্প্রদায়িক সহিংতার প্রতিবাদে কিশোরগঞ্জে মহিলা পরিষদ মানববন্ধন করেছে। আজ রোববার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও সংহতি জানিয়ে অংশ নেন। জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজাল, কেয়ারের কর্মকর্তা কামরুন নাহার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট প্রতিভা শীল, রুবি ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বক্তাগণ বলেন, কোরান অবমাননার সাজানো ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের মণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা, লুটপাট. অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্যকে ভূলুন্ঠিত করে এলাকায় এলাকায় সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির প্রয়াস চালানো হয়েছে। আর এখন পূজা মণ্ডপে কোরান রাখার জন্য গ্রেপ্তারকৃত ইকবালকে ভবঘুরে সাজিয়ে এ ধরনের একটি জঘণ্য অপরাধ ও দূরভিসন্ধিকে হালকা করার লক্ষ্যে একটি মহল অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কোরান অবমাননার এই সাজানো নাটকের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা বিধানের জন্য বক্তাগণ সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *