• শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টা চক্রের মূল হোতা সাইফুল গ্রেফতার

তরুণীকে তুলে নিয়ে
সংঘবদ্ধ ধর্ষণচেষ্টা
চক্রের মূল হোতা
সাইফুল গ্রেফতার

# কুলিয়ারচর থেকে আলি হায়দার :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর কালী নদীর উপর নির্মিত আলহাজ্ব জিল্লুর রহমান সেতুতে ঘুরতে আসা এক তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম নামের সংঘবদ্ধ ধর্ষক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে কুলিয়ারচর থানা পুলিশ।
সাইফুল ইসলাম (২৬) কুলিয়ারচর সদর তাঁতারকান্দি গ্রামের মেনু মিয়ার ছেলে। এ ঘটনায় একই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রিমনসহ (২২) অজ্ঞাত আরও একজন পলাতক রয়েছে।
এ ঘটনায় কুলিয়ারচর পৌর এলাকার চারারবন মহল্লার ওই তরুণী বাদী হয়ে ২৩ অক্টোবর শনিবার গভীর রাতে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২২ অক্টোবর শুক্রবার বিকালে ওই তরুণী ভৈরব-কুলিয়ারচর সংযোগ সেতু আলহাজ্ব জিল্লুর রহমান সেতুতে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে কুলিয়ারচর বাজারে তার ব্যক্তিগত কাজ শেষে সন্ধ্যায় পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় গেলে সাইফুলের নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা পিছন থেকে তার মুখ চেপে ধরে স্কুলের শহীদ মিনারের পিছনে নিয়ে যায়। এসময় ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা চালালে তরুণী আর্তনাদ করে ওঠে। সে সময় তরুণীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পেটে লাথি দিতে থাকলে ওই তরুণী ডাক-চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে একদল সাংবাদিক রাতে হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গেলে ধর্ষকচক্রের আট-দশজনকে হসপিটালে দেখতে পায়। এসময় সাংবাদিকদের দেখেই চক্রটি ছুটে আসে এবং বলে ঘটনা তেমন কিছু না আপনারা চলে যান। এই সময় তরুণীর বাবাকে কোনো মমলা দায়ের না করতে, মুখ না খুলতে ও হাসপাতাল ছেড়ে চলে যেতে হুমকি দেয় সাইফুলসহ অন্যরা।
সাংবাদিকদের সামনেই তরুণীর সিএনজি অটোচালক বাবাকে হুমকির স্বরে সাইফুল বলতে থাকেন, সাংবাদিকের সামনেই বলছি আপনি খবর নিয়ে দেখেন, আমার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ২২টি মামলা রয়েছে, আপনি এখন আরেকটা করলে ২৩টা হবে। এতে আমার কিছুই হবে না, কিন্তু আপনার পরিণতি পরে বুঝবেন’। যা সাংবাদিকদের গোপন ক্যামেরায় ধারণ করা আছে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, তরুণী অভিযোগে ভিত্তিতে রাতেই অভিযুক্ত সাইফুলকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্ত অন্যরা পলাতক রয়েছে। সাইফুলের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ধর্ষণ ও নারী নির্যাতন, মাদক, ছিনতাইসহ ১০টির অধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *