• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী

সাম্প্রদায়িক হামলার
প্রতিবাদে কিশোরগঞ্জে
মানববন্ধন কর্মসূচী

# নিজস্ব প্রতিবেদক :-

দেশের বিভিন্ন স্থানে মন্দির, মণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুন্ঠন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার সকালে জেলা শহরের রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ঈশাখাঁ সড়কে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব ও বক্তৃতা দেন সেবাশ্রমের সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, কালিবাড়ির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রণব সরকার, ব্রাহ্ম সমাজের সভাপতি স্বপন রায়, শারদা সংঘের সম্পাদিকা সীমা নাথ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন দেবনাথ, রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক সত্যেন্দ্র পাল, বিবেক সংঘের সভাপতি নির্মল কান্তি চক্রবর্তী প্রমুখ। নেতৃবৃন্দ মুসলমানদের ধর্মগ্রন্থ কোরান অবমাননায় প্রকৃত দোষী এবং সাম্প্রদায়িক হামলায় প্রত্যক্ষ ও নেপথ্যে যারাই জড়িত রয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও হিন্দু সম্প্রদায়ের জান-মালের নিরপাত্তায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নারীদের অংশগ্রহণে রামকৃষ্ণ সেবাশ্রমের মানববন্ধন । -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *