• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

ভৈরবে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

ভৈরবে ঈদে মিলাদুন্নবী
উদযাপন উপলক্ষে আনন্দ
শোভাযাত্রা ও সমাবেশ

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে পবিত্র মাহে রবিউল আওয়াল এবং সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর শুক্রবার ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন এর উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি ভৈরব বাসস্ট্যান্ড থেকে বের হয়ে ভৈরব বাজারের পৌর শহীদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রাটি শেষে পৌর শহীদ মিনার চত্বরেএকটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।সংগঠনের ভৈরব উপজেলা শাখার সভাপতি কবির রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, ইমাম আলহাজ মাওলানা হাবিবুর রহমান নেজামী, সাংগঠনিক সম্পাদক শহিদুল আমিন সুমন প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমত রুপে সমগ্র মানবমণ্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহ তাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম।বক্তারা আরো বলেন, সকল মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই।
এছাড়া বক্তাগণ প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান।
সমাবেশে শতাধিক পীর মাশায়েখ ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ জনসাধারণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *