• সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জুমার নামাজের সময় আইন শৃংখলা বাহিনী মোতায়েন

কিশোরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি
রক্ষায় জুমার নামাজের সময়
আইন শৃংখলা বাহিনী মোতায়েন

# নিজস্ব প্রতিবেদক :-

চাঁদপুরসহ কয়েকটি জেলায় সাম্প্রদায়িক অস্থিরতার প্রভাব থেকে কিশোরগঞ্জকে রক্ষার্থে আজ ১৫ অক্টোবর শুক্রবার জুমার নামাজের সময় জেলার বিভিন্ন মসজিদ প্রাঙ্গনে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়। জেলা সদরের বিভিন্ন মসজিদেও আইন শৃংখলা বাহিনীর সর্বোচ্চ সতর্কাবস্থায় দেখা গেছে। বিশেষ করে শহরের স্টেশন রোডের শহীদি মসজিদ প্রাঙ্গনেও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের উদ্ভুত যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বক্ষণ সশস্ত্র অবস্থায় প্রস্তুত থাকতে দেখা গেছে। এখানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিককে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে কোন রকম মিছিল বা কোন ধরনের উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়নি। মুসল্লিরা নামাজ শেষ করে যার যার বাসাবাড়িতে ফিরে গেছেন। এদিকে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন স্থানীয় ইমাম ওলামাগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে যেন জুমার নামাজের পর কেউ মিছিল বা উত্তেজনা সৃষ্টি করতে না পারে। জেলার সর্বত্রই পরিস্থিতি শান্ত রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *