• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

হাওরের তিন উপজেলায় পূজার সুষ্ঠু পরিবেশে ডিসি-এসপির সন্তোষ

পূর্ব অষ্টগ্রামের শ্রী শ্রী নরসিংহ দেবের আখড়া পরিদর্শনের দৃশ্য। -পূর্বকণ্ঠ

হাওরের তিন উপজেলায়
পূজার সুষ্ঠু পরিবেশে
ডিসি-এসপির সন্তোষ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের তিন হাওর উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে আনন্দমুখর, সুষ্ঠু ও সৌহার্দপূর্ণ পরিবেশ দেখে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সন্তোষ প্রকাশ করেছেন। আজ ১৪ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ আজ সকালে প্রথমে ইটনার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। এরপর মিঠামইন ও অষ্টগ্রামের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সবাই শান্তিপূর্ণ পরিবেশ দেখে মুগ্ধ হন।তারা পূজারিদেরকে হাওরাঞ্চলের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আস্থা রেখে যথাযথ নিয়মে পূজা অর্চনা সম্পাদনে উৎসাহ প্রদান করেন। সুষ্ঠু পরিবেশে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ সর্বাত্মক সহায়তা প্রদান করবেন বলেও তারা আশ্বাস প্রদান করেন। এসময় অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তার, অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলম, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন, সার্কেল এএসপি এএসএম আজিজুল হক, অষ্টগ্রাম থানার ওসি মো. মুর্শেদ জামান বিপিএম, মিঠাইন থনার ওসি জাকির রাব্বানী এবং ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *