কিশোরগঞ্জে মহড়া ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৩ অক্টোবর বুধবার শহরের সরকারী গুরুদয়াল কলেজ মাঠে জেলা প্রশাসন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দুর্যোগকালে উদ্ধার কাজ নিয়ে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি সরকারী গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামালুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল। এরপর ফায়ার সার্ভিসের ডিএডি মোহাম্মদ মোবারক আলীর পরিচালনায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় বহুতল ভবনে সিঁড়ি এবং দড়ি বেয়ে উদ্ধারকাজ পরিচালনা, ভিকটিমকে দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো, গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ড নিয়ন্ত্রণ, ঘরে আগুন লাগলে তা নেভানোসহ দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। এসময় বিপুল সংখ্যক দর্শনার্থী মাঠে উপস্থিত থেকে মহড়া অবলোকন করেন। পুরো কার্যক্রমে রোভার এবং যুব রেড ক্রিসেন্ট কর্মিগণ সহায়তা করেন।