• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে পূজার নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি

বাজিতপুরের একটি মণ্ডপে মাটির প্রতিমার সামনে সাজানো হয়েছে জীবন্ত প্রতিমা। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে পূজার নিরাপত্তায়
প্রশাসনের কঠোর নজরদারি

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে এবার ৪০৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিটি মণ্ডপেই ভক্ত ও দর্শণার্থীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। কুমিল্লায় একটি উত্তেজনাকর ঘটনাকে কেন্দ্র করে কিশোগঞ্জের প্রতিটি মণ্ডপে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে ব্যাপক নজরদারি ও আইন শৃংখলা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের নেতৃত্বে একটি পরিদর্শক দল গতকাল ১৩ অক্টোবর বুধবার বিকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত ভৈরব, কুলিয়ারচর ও বাজিতপুর উপজেলার বহু মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তারা সবাইকে নিশ্চিন্ত মনে পূজা অর্চনা করার আহবান জানান এবং আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দলে সদস্য সংখ্যা বৃদ্ধিরও আহবান জানিয়েছেন। জেলার প্রতিটি মণ্ডপেই উৎসবমুখর ও সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। পরিদর্শক দলে আরও অংশ নেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকারসহ দুই সংগঠনে অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *