• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন

ভৈরবে মৎস্য অবতরণ
কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌর শহরের মেঘনা নদীর তীরে পুরাতন ফেরীঘাট এলাকায় নবনির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ। উদ্বোধন শেষে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক (অর্থ) যুগ্ম সচিব মঞ্জুর হাসান ভূইয়া’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. সাইদুর রহমান প্রমুখ।
এ সময় প্রধান অতিথি কাজী হাসান আহমেদ বলেন, নদী বন্দর ভৈরব মৎস্য শিল্পে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন যাবত। ভৌগলিক কারণে ভৈরব মৎস্য আমদানি রপ্তানীর একটি গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু এখানে মানসম্মত মৎস্য অবতারণ কেন্দ্র না থাকায় মৎস্যজীবিরা আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও হাওর অঞ্চলের উৎপাদিত মৎস্য রপ্তানী বিঘ্ন হচ্ছে। মুনাফা অর্জনের জন্য নয় বরং এই অঞ্চলের মৎস্য শিল্পে সার্বিক উন্নয়নের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই মৎস্য অবতারণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
যুগ্ম-সচিব মঞ্জুর হাসান ভূইয়া বলেন, ২০ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই মৎস্য অবতারণ কেন্দ্রটি স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। পাশাপাশি মৎস্য অবতারণ সংরক্ষণ ও বাজারজাত করণেও সহায়ক ভূমিকা রাখবে।
আলোচনা শেষে মৎস্য কেন্দ্রটিতে দোকান বরাদ্ধ নেয়া গ্রাহকদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন অতিথিরা। আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *