ভৈরবে পূজা মণ্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলম ও কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) বার। আজ ১৩ অক্টোবর বুধবার পূজার অষ্টমীতে ভৈরব পৌর শহরের গোপাল জিউর মন্দির পরিদর্শন করেন। এ সময় তাদের সাথে ছিলেন, কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল প্রমুখ।
অনুষ্ঠানে ভৈরব পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, গোপাল জিউর মন্দির কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল।
এ সময় বক্তারা বলেন, কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভৈরবেও পূজা উদযাপন করায় উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান বক্তারা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা, হামলা এমনকি হিন্দু-মুসলমানের কোন বিবাদ নেই। আর মাত্র ২ দিন পরেই শেষে পূজা সমাপ্তি হবে। বিগত দিনগুলোর মতো সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করার জন্য বলেন বক্তারা।