• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ৬০ লক্ষ টাকার কারেন্ট জাল ও রিং জাল জব্দ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ভৈরবে ৬০ লক্ষ টাকার
কারেন্ট জাল ও রিং জাল জব্দ
৩ প্রতিষ্ঠানকে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৩ অক্টোবর বুধবার ভৈরব পৌর শহরের রানীর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জুয়েল স্টোর, রিয়াদ স্টোর ও রানা স্টোর থেকে প্রায় ৬০ লক্ষ টাকার অবৈধ রিং জাল, কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় ৩ প্রতিষ্ঠানের জুয়েল স্টোরের মালিক মিলন, রিয়াদ স্টোরের মালিক শাহাদত হোসেন, রানা স্টোরের মালিক আসাদুজ্জামান রানাকে আটক করা হয়। আটক শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ জুয়েল স্টোরের মালিক মিলন মিয়াকে ৩০ হাজার, রিয়াদ স্টোরের মালিক শাহাদাত হোসেনকে ৫০ হাজার ও রানা স্টোরের মালিক আসাদুজ্জামান রানাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় সযোগিতায় ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. লতিফুর রহমান সুজান ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে আনুমানিক ৬০ লক্ষ টাকার অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *