• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জের তিন উপজেলায় পূজা পরিদর্শনে ডিসি-এসপি

পাকুন্দিয়ার একটি মন্ডপে বক্তৃতা করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের তিন উপজেলায়
পূজা পরিদর্শনে ডিসি-এসপি

# নিজস্ব প্রতিবেদক :-

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের নেতৃত্বে একটি ভিজিল্যান্স টিম গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার কিশোরগঞ্জের কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বেশ কিছু পূজা মণ্ডপ পরিদর্শন করেছে। তারা বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এসব মণ্ডপে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাস্থ্যবিধিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।মণ্ডপের কর্মকর্তাগণ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে টিমকে ফুল দিয়ে স্বাগত জানান এবং অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিটি মণ্ডপে উপহার সামগ্রি হিসেবে বাহারি ফলের একাধিক ঝুড়ি হস্তান্তর করেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার, হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ, জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রণব সরকার, কটিয়াদী থানার ওসি শহাদাত হোসেন, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *