• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ২ দিনব্যাপী বিতর্ক কর্মশালার উদ্ধোধন

ভৈরবে ২ দিনব্যাপী
বিতর্ক কর্মশালার উদ্ধোধন

# মো. আলাল উদ্দিন :-

তৃণমূল পর্যায়ে বিতর্কচর্চা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফবিডি ) এর সহযোগিতায় ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ মিলনায়তনে আজ ১২ অক্টোবর মঙ্গলবার দুদিন ব্যাপী বিতর্ক কর্মশালার উদ্ধোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিশু সংগঠক মো. শরীফ উদ্দিন আহমেদ। এনডিএফবিডি এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক রকিবুল হান্নান মিজান এর সার্বিক পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার মো. সুমন মোল্লা, দৈনিক সমকালের ভৈরব প্রতিনিধি, মো. নজরুল ইসলাম রিপন, বিটিভিতে একাধিকবার বিতর্কে অংশগ্রহণকারী বিতার্কি আজরান কারীমা আজরা, শেখ নাজিফাহ ইসলাম ও রুবাইয়াত ইয়ানা প্রমুখ। দুদিন ব্যাপী বিতর্ক কর্মশালায় ভৈরব উপজেলার ২০ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী কর্মশালার উদ্ধোধনীর প্রথমদিনে অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন এনডিএফবিডি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রিপন, লুবনা আক্তার, শফিকুল ইসলাম বাপ্পী,। করোনা মহামারির পর দীর্ঘদিন পর শিক্ষার্থীরা এ ধরনের একটি ব্যতিক্রমী সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেকেই উল্লাসে মেতে উঠেন। আগামীকল্য সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিতর্কের নানা বিষয়ে প্রশিক্ষণ চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *