• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কুলিয়ারচরে অর্ধশতাধিক ইয়াবা ট্যাবলেট ও ২০ হাজার টাকাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কুলিয়ারচরে অর্ধশতাধিক
ইয়াবা ট্যাবলেট ও ২০ হাজার
টাকাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অর্ধশতাধিক ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২০ হাজার টাকাসহ মো. কাইয়ুম (২৫) ও মো. জুয়েল মিয়া (৩০) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মো. কাইয়ুম উপজেলার ফরিদপুর (মাজারের উত্তর পার্শ্বে সাবু সরকারের বাড়ী) গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে ও জুয়েল মিয়া একই গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
জানা যায়, কুলিয়ারচর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা সম্প্রতি যোগদান করার পর থেকে মাদক নির্মূলে মাদক উদ্ধার অভিযান জোরদার করেন। এরই অংশ হিসেবে থানার এসআই মাসুদ রানা ও এসআই সাইফুল্লাহ আকন্দ’র নেতৃত্বে পুলিশের একটি মাদক উদ্ধার অভিযান টিম গত ৯ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ফরিদপুর মাজারের উত্তর দিকে শাহীন মিয়ার মুদির দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকাসহ মো. কাইয়ুম (২৫) ও মো. জুয়েল মিয়া নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত কায়ুম হাসানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় ৯অক্টোবর কুলিয়ারচর থানায় ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা রুজু হয়েছে। মামলা নং- ০৩।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মাদক আইনে মামলা রুজু করে ১০ অক্টোবর সকালে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, কুলিয়ারচর থানা এলাকা মাদক মুক্ত রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *