• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

তাড়াইলের তিন ইউনিয়নে আওয়ামী লীগের নতুন প্রার্থী চারটিতে বর্তমান চেয়ারম্যান

তাড়াইলের তিন ইউনিয়নে
আওয়ামী লীগের নতুন প্রার্থী
চারটিতে বর্তমান চেয়ারম্যান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের তাড়াইলে ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট হবে আগামী ১১ নভেম্বর। এ উপলক্ষে গত ৯ অক্টোবর শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সাতজনকে দলীয় মনোনয়ন দিয়েছে। এতে চারটি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যানগণ। আর তিনটিতে মনোনয়ন পেয়েছেন নতুন প্রার্থী। এর মধ্যে একটিতে বাদ পড়েছেন বর্তমানে চেয়াম্যান পদে থাকা গতবারের বিদ্রোহী প্রার্থী। বাকি দু’টিতে বর্তমানে চেয়ারম্যান আছেন বিএনপি এবং জাতীয় পার্টির।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তাড়াইল-সাচাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান। তালজাঙ্গা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমন চেয়ারম্যান সেলিম খান। জাওয়ার ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. জিয়াউর রহমান। দিগদাইর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান গোলাপ হোসেন ভূঁইয়া। দামিহা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন জেলা পরিষদের বর্তমান সদস্য একে মাইনুজ্জামান নবাব। এখানে বর্তমানে চেয়াম্যান আছেন গতবারের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন কবীর ভূঁইয়া। রাউতি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন তারিক। এখানে বর্তমানে চেয়ারম্যান আছেন গতবারের বিএনপি মনোনীত নূর শরীফ উদ্দিন আলম। ধলা ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন আফরোজ আলম ঝিনুক। এখানে বর্তমানে চেয়ারম্যান আছেন গতবারের জাতীয় পার্টি মানোনীত মো. আসাদুজ্জামান মবিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *