• সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের সংগঠক বিকাশ মজুমদার স্মরণে নাগরিক শোকসভা

বক্তব্য রাখছেন শোক সভার সভাপতি অ্যাড. অশোক সরকার। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের
সংগঠক বিকাশ মজুমদার
স্মরণে নাগরিক শোকসভা

# নিজস্ব প্রতিবেদক :-

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা ন্যাপের সাবেক সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত অ্যাডভোকেট বিকাশ মজুমদার স্মরণে কিশোরগঞ্জে নাগরিক শোকসভা হয়েছে। তিনি গত ২৫ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ ৯ অক্টোবর শনিবার বিকালে শহরের দেওয়ানি আদালত বার মিলনায়তনে সম্মিলিতি সামাজিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে শোকসভায় প্রথমেই বিকাশ মজুমদারের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিকাশ মজুমদারের ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রগতিশীল রাজনীতি, মানবিক গুণাবলী ও সাংস্কৃতিক কর্মদক্ষতার নানা দিক নিয়ে বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নূরুন্নবী বাদল, সাংগঠনিক সম্পাদক পীযুষ সরকার, জেলা উদীচীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল, উদীচীর সাধারণ সম্পাদক স্বপন বর্মণ, সামাজিক আন্দোলনের সহ-সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, বিকাশ মজুমদারের বড় সন্তান ডা. অরুন্ধতী মজুমদার আঁখি, জামাতা ডা. বিপ্লব রায়, পৌর মহিলা কলেজের শিক্ষক ফরিদ আহমেদ, সামাজিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক লুৎফুল কবীর প্রমুখ। সভায় শোক প্রস্তাব পাঠ করেন প্রভাষক আবুল কাশেম। সভাটি সঞ্চালনা করেন সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *