• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

ভৈরবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ

ভৈরবে ঈদে মিলাদুন্নবী
উপলক্ষে জশনে জুলুছ

ভৈরবে পবিত্র মাহে রবিউল আওয়াল এবং সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এঁর শুভাগমন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য স্বাগত জশনে জুলুছের আয়োজন করা হয়েছে। আজ ৯ অক্টোবর শনিবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ভৈরব উপজেলার ব্যবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আওয়াল ও সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এঁর শুভাগমন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য স্বাগত জানিয়ে জশনে জুলুছের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি শাহ মুহাম্মদ খন্দকার দ্বীন ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ প্রেসিডিয়াম সদস্য শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল-ক্বাদেরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ যুগ্ম-সাংগঠনিক সচিব কাজী জসিম উদ্দীন সিদ্দিকী আশরাফী, ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল আটরশি’র খাদেম আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি।
জশনে জুলুছের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো. রুবেল হোসেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউর রহমান মোজাহেদী। স্বাগত র‌্যালি উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মুজিবুর রহমান।
স্বাগত র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, হিজরী চন্দ্র মাসের অন্যতম মাস হলো রবিউল আওয়াল মাস। যেই মাসে দুনিয়ার জমিনে শুভাগমন করেন সৃষ্টিকুলের শ্রেষ্ঠতম রসুল নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (দ.)। যেই নবীজীর কারণে আল্লাহ রাব্বুল আলামীন এই সমগ্র জাহান সৃষ্টি করেছেন। সেই নবীজীর শুভাগমনে খুশি হয়েছিল তামাম মাখলুকাত জুলুছ করেছিলেন আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানরা দয়াল নবীজীর শুভাগমন উপলক্ষ্যে যেই জুলুছ করেন তা মুলত আল্লাহর পুত পবিত্র ফেরেশতাদের অনুসরণ বৈ আর কিছু নয়। এই জশনে জুলুছ হচ্ছে নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাগত জশনে জুলুছ শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি খন্দকার দ্বীন ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ রুবেল হোসেন উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুব সংগঠন বাংলাদেশ ইসলামী যুবসেনা, ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সংগঠনের সকল নেতাকর্মীসহ ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতি স্বাগত জশনে জুলুছকে সফল করার জন্য শ্রদ্ধা ও অভিনন্দন জানান এবং করোনা মহামারি হতে দেশ ও জাতির সকলকে মুক্ত থেকে সামাজিক ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের প্রতি আহ্বান জানান।
সবশেষে সত্য ও ন্যায়ের প্রতি অবিচল আহলে সুন্নাত ওয়াল জামা’আতের একক রাজনৈতিক প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা’র উত্তরোত্তর সফলতা কামনা করে মিলাদ, কিয়াম, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে স্বাগত জশনে জুলুছ দু’আ ও মিলাদ মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। – প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *