• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

১৬ বছরে দিনের গান ; মো. জালাল উদ্দিন

১৬ বছরে দিনের গান

-: মো. জালাল উদ্দিন :-

১৬ বছরে দিনের গান। ২০০৬ সালের ১ অক্টোবর যাত্রা আরম্ভ করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক দিনের গান পত্রিকাটি ১ অক্টোবর ২০২১ তারিখে নিজের পদযাত্রায় ১৬তম বর্ষের যাত্রা আরম্ভ করেছে। এই খবর পাঠক মহলে সত্যিই আনন্দদায়ক একটি ব্যাপার। দিনের গান এর সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ২০২১ সংখ্যার হিসেব অনুযায়ী দেখতে পাওয়া যায়। পত্রিকাটির নিজের প্রকাশনার ধারাবাহিকতা রক্ষা করে চলতি বছরে ৫১টি সংখ্যা প্রকাশ করেছে। প্রকাশনার ক্ষেত্রে পত্রিকাটি নিয়মিত প্রকাশ করে এর সম্পাদক, প্রকাশক। এটিকে নিয়মিত প্রকাশনার তালিকায় রাখতে সক্ষম হয়েছে। এই ঘটনা সম্পাদক প্রকাশকের কাজের কৃতিত্বই প্রকাশ করে।
ডিক্লারেশন প্রাপ্ত পত্রিকাগুলো অনিয়মিত প্রকাশনার ব্যাপারে গত ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে-“রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং বরেন্দ্র উন্নয়ন ভাবনা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে- তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহ্মুদ ২১০টি অনিয়মিত পত্রিকা বাতিলের তালিকা হয়েছে বলে জানান। ওই সব পত্রিকাগুলোর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন- “গণমাধ্যমকে কেউ নিজের স্বার্থে, কেউ ব্যবসায়িক ‘প্রোটেকশন’ দেয়ার জন্য ব্যবহারের চেষ্টা করছে; আবার কেউ একটি ব্রিফকেস নিয়ে গণমাধ্যমের মালিক হয়ে যাচ্ছে। উনিই মালিক, উনিই সাংবাদিক, উনিই রিপোর্টার। এই দপ্তর থেকে ওই দপ্তরে ঘুরে বেড়ান, বিজ্ঞাপন কালেকশন করেন এবং সেই বিজ্ঞাপন যেদিন পান সেদিন পত্রিকা ছাপেন। ১০০ পত্রিকা ছাপেন, ১০০ দপ্তরে দেন। এতে ভালো গণমাধ্যমগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছে, অনেক সময় টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এজন্য ব্রিফকেস বন্দী পত্রিকা যেগুলো আসলে ছাপায় না, মাঝে মধ্যে হঠাৎ ছাপায়; সেগুলো আমি বন্ধের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ২১০টি পত্রিকার ডিক্লারেশন বাতিল করার জন্য জেলা প্রশাসকদের কাছে লেখা হয়েছে, তা প্রক্রিয়াধীন আছে। (তথ্যসূত্র : দৈনিক নয়াদিগন্ত ২৪ সেপ্টেম্বর ২০২১)। এদিক থেকে বিচার করলে দিনের গান সাপ্তাহিকটি তথ্য মন্ত্রীর অভিযোগ থেকে নিজেকে রক্ষা করে স্বচ্ছতার সাথে বস্তুুনিষ্ট ও তথ্য নির্ভর সংবাদ প্রচার করে নিজের গতিপথে এগিয়ে চলেছে। পত্রিকাটির অগ্রযাত্রা সফলতার সাথে এগিয়ে যাবে-এই প্রত্যাশা করি।
পত্রিকাটি যে শুধুমাত্র প্রকাশনার ক্ষেত্রে সংখ্যা বিচারে নিজের মান রক্ষা করে চলেছে, কেবল তা নয়। গুণগত মানেও অনেক উন্নতমানের পত্রিকার মতো মান রক্ষা করে চলেছে। পত্রিকাটির অঙ্গ সৈষ্টবের চমৎকারিত্ব পাঠককে মুগ্ধ করে। অফসেট কাগজ, সুন্দর ডিজাইনের কারুকাজ, ঝকঝকে চকচকে ছাপা, স্বচ্ছ বা স্পষ্ট ফটোগ্রাফি, অনেকটাই নির্ভুল বানান রীতি- সব মিলিয়ে পত্রিকাটি পাঠকের কাছে আকর্ষণ করার মতো গুণমান রক্ষা করে চলেছে। মাঝে মধ্যেই পত্রিকাটির সুন্দর ব্যবস্থাপনা সম্পর্কে নিজেদের পরিমণ্ডলে দু’একজনে আলোচনা করি। সোহেল সাশ্রু এত সুন্দর করে পত্রিকাটি কিভাবে করে? আমরা জানি তিনি যখন কাজ করেন-আন্তরিকতার সাথে করেন। শুধু কি আন্তরিকতা থাকলেই সব কাজ সুন্দর হয়? বোধহয়-হয় না। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতারও প্রয়োজন পড়ে। এই ব্যাপারে তথ্য নিয়ে জানা যায়- সোহেল সাশ্রুর পত্রিকা জগতে প্রায় ৩২ বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই ১৯৮৯ সালে প্রথম ঢাকা থেকে কামরুজ্জামান খন্দকার কাজল সাহেবের সম্পাদিত ও প্রকাশিত পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করতে আরম্ভ করেন। তারপর ১৯৯৩ সাল (১লা বৈশাখ ১৪০০ বঙ্গাব্দ) থেকে একই সম্পাদক প্রকাশকের প্রকাশিত পাক্ষিক ভৈরব পত্রিকায় ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৯৬ সালের ৩ অক্টোবর থেকে ভৈরবের সাপ্তাহিক গৃহকোণ পত্রিকায় যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে জাতীয় দৈনিক বাংলার বাণী পত্রিকার মফস্বল সম্পাদক আজাদ কবির সাহেবের সহযোগী হিসেবে ১ বছর কাজ করেন। ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাস হতে ঢাকা থেকে কামরুজ্জামান খন্দকার কাজলের সম্পাদিত ও প্রকাশিত সাপ্তাহিক মফস্বল চিত্র পত্রিকাটি ক্রয় করে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে ১৯৯৮ সালের আগস্ট মাস পর্যন্ত প্রকাশ করেন। ২০০৩ সালে আবারো একই সম্পাদক প্রকাশকের প্রকাশিত দৈনিক একুশে কাগজ নামে পত্রিকায় ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব
পালন করেন। পত্রিকাটি বন্ধ হয়ে যাবার পর ২০০৪ সালে নরসিংদী থেকে প্রকাশিত চোখের আলো পত্রিকায় দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ডিসেম্বর মাস থেকে জাতীয় দৈনিক সংবাদ’র ভৈরব প্রতিনিধি হিসেবে অদ্যবধি কর্মরত আছেন।
তিনি ২০০৬ সালের ১ অক্টোবর থেকে সাপ্তাহিক দিনের গান এবং ২০১৬ সালের ৭ নভেম্বর থেকে দৈনিক পূর্বকণ্ঠ নামের পত্রিকা দুটো প্রকাশনার ক্ষেত্রে ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে বিরামহীনভাবে সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্বপালন করে আসছেন। দুটো পত্রিকাই সফলতার সাথে প্রকাশ করে যাচ্ছে। পত্রিকা জগতে তার এই বিশাল অভিজ্ঞতা জানার পর আর কোন সংশয় থাকে না যে, কেন তার পত্রিকাগুলো এত সুন্দর অঙ্গ সৈষ্টবের ও মান উন্নত হয়।
গণমাধ্যমগুলোকে সমাজের দর্পণ বলা হয়ে থাকে। দর্পণের সামনে দাঁড়ালে যেমন নিজের প্রতিচ্ছবিটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। পত্রিকার পাতা উল্টালেও সমাজের প্রতিচ্ছবিটা দেখতে পাওয়া যায়। ইতিবাচক নেতিবাচক, সৃজনশীল কোন কাজ-কোথায় কি ঘটছে-তা জানতে পারা যায়। স্থানীয় পত্রিকাগুলো সামাজিকভাবে দর্পণের মত নিজের অঞ্চলের প্রতিনিধিত্ব করে থাকে। এলাকার খবরাখবরগুলো প্রকাশ করে যেমন যেকোন বৈষম্যমূলক কিংবা উন্নয়নমূলক বিষয়ে জনমানুষ তথা প্রশাসনকে সচেতন করে। তেমনি পত্রিকাগুলো অন্যান্য ক্ষেত্রে সামাজিক কিছু কাজও করে থাকে। এসব কাজের অংশ হিসেবে দিনের গান পত্রিকাটি বস্তুুনিষ্ট ও তথ্য নির্ভর সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক কিছু কাজও করে। মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বাংলা বর্ষ বরণ, জাতীয় শোক দিবস ও বিজয় দিবসসহ-জাতীয় দিবস সমূহে নানা ধরনের কর্মসূচী বাস্তবায়ন করে অত্র অঞ্চলের সামাজিক উন্নয়নের কাজ করে থাকে। পত্রিকাটির এসব কাজ নিজের সমৃদ্ধতার কথাই জানান দেয়। দিনের গান এর ১৬ বছরে পদাপর্ণের এই দিনে প্রত্যাশা করি-পত্রিকাটি নিজের সমৃদ্ধতা বজায় রেখে আপন গন্তব্যে এগিয়ে যাবে।
লেখক :-
প্রাবন্ধিক, কবি, গল্পকার ও ঔপন্যাসিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *