• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

গ্রীষ্মকালে শীতকালীন টমেটো এ যেন ঋতুর প্রতিস্থাপন

গ্রীষ্মকালে শীতকালীন টমেটো
এ যেন ঋতুর প্রতিস্থাপন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় গতবছর থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত টমেটোর গ্রীষ্মকালীন জাত ‘বারি টমেটো-৮’ আবাদ শুরু হয়েছে। এটি শীতকালীন ওষুধি সবজি হলেও এখন গ্রীষ্মকাল বা শরত কালেও বাজারে পাওয়া যাবে। যেন শীতকাল কয়েক মাস এগিয়ে এসেছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের কিশোরগঞ্জ সরেজমিন গবেষণা কেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিনের পরামর্শ ও তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ করে কৃষকরা ব্যাপক সাফল্যও পাচ্ছেন।
গতবছরই প্রথম হোসেনপুরের রহিমপুর গ্রামের চার কৃষক রমজান আলী, লুৎফর রহমান, হেলাল মিয়া ও শহীদ মিয়া পরীক্ষামূলকভাবে এর আবাদ শুরু করেন। ভাল ফলন পেয়ে তারা এবছরও আবাদ করেছেন। এবছর সদর উপজেলার চংশোলাকিয়া এলাকায়ও বিএম মামুন মজিদ নামে একজন কৃষককে দিয়ে এই জাতটি আবাদ করানো হয়েছে। তিনিও ভাল ফলন পেয়ে বেশ উদ্বেলিত। রহিমপুরের চার কৃষকের সাফল্য দেখে রহিমপুরের আব্দুস শহীদ নামে একজন কৃষকও এবার এই টমেটোর আবাদ করেছেন। জমিতে অসময়ের এই জাত আবাদ করে ভাল ফলন দেখে তিনিও বেশ খুশি এবং হতবাক। সরেজমিন গবেষণা কেন্দ্রর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দিন কৃষক আব্দুস শহীদের জমি পরিদর্শনও করেছেন।
এই নতুন জাতের টমেটোর ফলন হয় হেক্টরে ৩৫ থেকে ৪০ মেট্রিকটন। এছাড়া শীতের আগে এই সময়টাতে বাজারে জমির তরতাজা টমেটো নিতে পারলে দামও বেশ ভাল পাওয়া যায়। এখন দুই জাতের টমেটো বাজারে পাওয়া যাচ্ছে। লম্বাটে আকৃতির এক ধরনের টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, আর চ্যাপ্টা আকৃতির টমেটো বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। অথচ শীতকালের শেষ দিকে বাজারে পর্যাপ্ত সরবরাহের সময় টমেটোর দাম নেমে আসে ১০ টাকা কেজিতে। কাজেই গ্রীষ্মকালীন জাত ‘বারি টমেটো-৮’ আবাদ করে কৃষকরা অর্থনৈতিকভাবে বেশ লাভবান হতে পারেন বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *