• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে মাটির স্বাস্থ্য রক্ষায় উৎপাদন হচ্ছে ভার্মি কম্পোষ্ট সার

হোসেনপুরে মাটির
স্বাস্থ্য রক্ষায় উৎপাদন
হচ্ছে ভার্মি কম্পোষ্ট সার

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উৎপাদন করছেন ভার্মি কম্পোষ্ট সার। ভার্মি কম্পোষ্ট হলো বিশেষ প্রজাতির কেঁচো ব্যবহার করে কোন উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য ও দেহাবশেষকে প্রক্রিয়াজাত করণের পর যে সার পাওয়া যায় তাই হলো ভার্মি কম্পোষ্ট বা কেঁচো সার। কীটনাশক ও জৈব সার কৃষি জমিতে ব্যবহার করায় দিন দিন মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। এলাকার কৃষকগণ প্রতিকারের আশায় উপজেলায় কৃষি বিভোগের সহযোগিতা চেয়েছেন।
সরজমিনে দেখা যায়, উপজেলার পুমদী ইউনিয়নের জগদল ব্লকের কৃষক শুকুর মামুদ নিজ হাতে ভার্মি কম্পোষ্ট সার তৈরি করছেন। ডাহরা গ্রামের কৃষক কামাল মিয়া জানান, আমি জমিতে ভার্মি কম্পোষ্ট সার প্রয়োগ করে ভালো ফলন পেয়েছি।
জগদল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুদাসিল হায়দার আলমগীর জানান, কৃষকদের ভার্মি কম্পোষ্ট সার উৎপাদনে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস জানান, মাটির স্বাস্থ্য সুরক্ষায় ভার্মি কম্পোস্ট সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জমিতে প্রচুর পরিমাণে জৈব সার প্রয়োগ করা হলে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, ভার্মি কম্পোস্ট উৎপাদন পরিবেশ বান্ধব প্রযুক্তি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *