• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

প্রকাশিত “সংবাদ সম্মেলন” সংবাদের প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ ও মৌসুমী আক্তার

প্রকাশিত “সংবাদ সম্মেলন”
সংবাদের প্রতিবাদ জানিয়েছে
সাংবাদিক মুহাম্মদ কাইসার
হামিদ ও মৌসুমী আক্তার

গত ৬ অক্টোবর-২০২১ইং তারিখ রোজ বুধবার সরকার অনুমোদনবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল “কালের নতুন সংবাদ” kalernatunsangbad.com -এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, দৈনিক জয় বার্তা dailzjozbartr.com -এ “কুলিয়ারচরে অপসাংবাদিক কাইসার ও মৌশুমির বিরুদ্ধে সংবাদ সম্মেলন” daznikdesherbartha24.blogspot.com-এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, পানকৌড়ি নিউজ pankourinews.com-এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ ডটকম-এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, রাজশাহী বাংলা টিভি rajshahibanglatv.com-এ “কুলিয়ারচরে অপসাংবাদিক কাইসার ও মৌশুমির বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, নরসিংদী জার্নাল Narsingdijournal.com -এ “কুলিয়ারচরে সাংবাদিক পরিচয়ে প্রবাসীকে মামলার হয়রানি ও হুমকি”, বাংলাদেশ প্রতিবেদন ডটকম-এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, দেশ কণ্ঠ বিডি ডটকম-এ “কুলিয়ারচরে কতিত সাংবাদিক কাইসার ও মৌশুমির বিরুদ্ধে আতিক পরিবারের সংবাদ সম্মেলন” ৭ অক্টোবর বৃহস্পতিবার মুক্তিযুদ্ধার ৭১ সংবাদ ডটকম -এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন” ও JT Mofassel Sarker নামক ফেসবুক আইডি থেকে “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন” শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। Urmila jahan Urmi নামক ফেসবুক আইডি থেকে আমাদের নামে আপত্তিকর লিখা পোস্ট করেছে এবং গত ৬ ও ৭ অক্টোবর বুধবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত জুুুুলহাস মিয়ার ছেলে সাংবাদিক পরিচয়দানকারী ভূয়া সাংবাদিক আতিক হাসান নিলয় (২৪) এর ব্যবহৃত Atiq Hasan Niloz নামক ফেসবুক আইডি থেকে এবং ভূয়া সাংবাদিক কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামের মৃত আব্দুর রাশিদের মেয়ে ফারজানা আক্তার তার ব্যবহৃত Farjana Akter নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একাধিক ব্যক্তিকে টেগ করে বহুল প্রচারের জন্য সংবাদ গুলো শেয়ার করে আমাদের মান সম্মান ক্ষুন্ন করে আসছে।
সংবাদে আমাদের জড়িয়ে যেসব কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং যারা আমাদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করেছে তাদের নামে ও তাদের পরিবারের সদস্যদের অপকর্ম নিয়ে উপযুক্ত প্রমানাদি ও অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছি এবং ভূয়া সাংবাদিক ফারজানা আক্তার দলবল নিয়ে আমাদের মারার চেষ্টাসহ হুমকি প্রদর্শন করায় তার নামে গত ২০২০ সালের ১৪ নভেম্বর কুলিয়ারচর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ৬০৩। এছাড়া কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া গ্রামের মো. ফরহাদ মিয়ার স্ত্রী মোছা. নিলুফা আক্তার (৩২) নামে এক নারী সংবাদকর্মীকে মারধোর ও হুমকী দেওয়ার অভিযোগে ওই নারী সংবাদকর্মী কতিত নামধারী ভূয়া সাংবাদিক ফারজানা আক্তারের নামে গত ৭ ফেব্রুয়ারি কুলিয়ারচর থানায় একটি জিডি করেন। জিডি নং-২৯০। জিডিটি তদন্ত করে প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যাওয়ায় পুলিশ বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করেছে। বর্তমানে তা বিচারাধীন রয়েছে। উক্ত জিডির প্রধান স্বাক্ষী ছিলাম আমি (মুহাম্মদ কাইসার হামিদ) ।
আতিক হাসান নিলয় আমাকে (মৌসুমী আক্তার) মোবাইল ফোনে বিভিন্ন ইঙ্গিত করে উত্যক্ত করায় আমি (মৌসুমী আক্তার) কুলিয়ারচর থানায় আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর একটি জিডি করি। জিডি নং-১৩৮৭। উক্ত জিডি মূলে ও প্রয়োজনীয় তথ্য প্রমানাদি হাতে নিয়ে আমি (মুহাম্মদ কাইসার হামিদ) আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে গত ৩ অক্টোবর দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় “উত্যক্ত করায় সৌদি প্রবাসী আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে জিডি করেছে এক প্রবাসীর স্ত্রী” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছি। এসব বিষয়ে আতিক হাসান নিলয় ও ফারজানা আক্তার ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজন লোককে ফুসলিয়ে সাথে নিয়ে গত ৬ অক্টোবর আতিক হাসান নিলয়ের বাড়িতে আমাদের নামে একটি সংবাদ সম্মেলন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে আমাদের মান সম্মান ক্ষুন্ন করেছে। এছাড়া আমার (মুহাম্মদ কাইসার হামিদ) অনুমতি ছাড়া তাদের সংবাদ সম্মেলনের ব্যানারে আমার (মুহাম্মদ কাইসার হামিদ) ছবি ব্যবহার করে প্রচার করায় আমার (মুহাম্মদ কাইসার হামিদ) মান সম্মান ক্ষুন্ন হয়েছে।
এছাড়া কুলিয়ারচর পৌরসভার বড়খারচর গ্রামের মৃত আব্দুর রাশিদের মেয়ে স্বামী পরিত্যক্তা দৈনিক আজকের সারদিন সহ একাধিক পত্রিকা থেকে বহিস্কৃত ভূয়া সাংবাদিক ফারজানা আক্তার (৩৫), কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মো. কবির হোসেনের স্ত্রী দন্ত চিকিৎসক মোছা. শিরিন আক্তার (৩৫), মকবুল হোসেন ও পিরপুর গ্রামের ফারুকের ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য প্রবাসী মোস্তাক আহম্মেদ (৩৫) আমার (মুহাম্মদ কাইসার হামিদ) বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাদের কারোর বিরুদ্ধে জিডি, জিডির স্বাক্ষী ও কারোর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার প্রায় ৫ বছর থেকে ৩ মাস পর ভূয়া সাংবাদিক ফারজানা আক্তারের প্ররোচনায় ও ইন্দনে আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছে। তা না হলে এতদিন তারা আমাদের বিরুদ্ধে কোথাও মামলা মোকাদ্দমা না করে কিংবা কোথাও কোন প্রকার অভিযোগ না করিয়ে এখন অভিযোগ করে কি প্রমাণ করাতে চাচ্ছেন? আমরা তাদের সাথে এমন কোন অন্যায় করিনি যে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিচার দাবী করতে হবে। আমরা প্রকাশিত সংবাদ সম্মেলন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নামে মিথ্যা ও তথ্যবিহীন সংবাদ প্রকাশকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

মুহাম্মদ কাইসার হামিদ
বার্তা সম্পাদক
দৈনিক পূর্বকণ্ঠ ও সাপ্তাহিক দিনের গান
সাবেক সভাপতি
উপজেলা প্রেসক্লাব, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

মৌসুমী আক্তার
কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি
দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ
সাপ্তাহিক জনপদ সংবাদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *