কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ ৬ অক্টোবর বুধবার বিকালে শহরের স্টেশন রোডে ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জিল্লুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমরা এক সঙ্গে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আদর্শগত কিছু তারতম্য থাকলেও এখনো আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসঙ্গে রয়েছি। দেশ ও জনগণের স্বার্থে আগামী দিনেও এই ঐক্য অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকি ও হাবিবুর রহমান মুক্তু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুল আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জিল্লুর রহমান। -পূর্বকণ্ঠ